Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীতে ১৫০ টন জাটকা জব্দ

ট্চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ১৫০ টন জাটকা ইলিশ জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত ১১ টা পর্যন্ত জেলা প্রশাসন ও র‌্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে তিনটি ফিশিং ভেসেল ও ১৫০টন জাটকা আটক করে।
জানা যায়, কর্ণফুলী ফিশারী ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে নোঙ্গরকৃত ‘এফভি সানিয়া’, ‘এফভি নাজ-মঈন’ ও ‘এফভি এলায়েন্স-২’ ফিশিং ভেসেলে অভিযান পরিচালনা করে সানিয়া ফিশিং কোং এর ‘এফভি সানিয়া’ ফিশিং ভেসেল হতে ৫০ টন (৫০,০০০ কেজি) জাটকা ইলিশ, আবুল হাসনাত আব্দুল্লাহ ফিশিং কোং এর ‘এফভি নাজ-মঈন’ ফিশিং ভেসেল হতে ৬৩ টন (৬৩,০০০ কেজি) এর অধিক জাটকা ইলিশ এবং এলায়েন্স ফিশিং লিমিটেড এর ‘এফভি এলায়েন্স-২’ ফিশিং ভেসেল হতে ৩৭ টন (৩৭,০০০ কেজি) জাটকা ইলিশ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত সর্বমোট ১৫০ টন (১,৫০,০০০কেজি) জাটকা ইলিশের আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা।
জেলা প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত ফিশিং ভেসেল তিনটির মূল্য যথাক্রমে ‘এফভি সানিয়া’ ২৫ কোটি টাকা, ‘এফভি নাজ-মঈন’ ৩০ কোটি টাকা এবং ‘এফভি এলায়েন্স ২’ ২৫ কোটি টাকা, (সর্বমোট ৮০ কোটি টাকা) এবং জব্দকৃত জাটকা ইলিশ আদালতের আদেশ অনুযায়ী বিভিন্ন এতিম খানায় বন্টনের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত জাহাজ তিনটি সরকারীভাবে নিলামের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, চলতি মাসে র‌্যাব ইতিমধ্যেই ২১০ টনের অধিক জাটকা ইলিশ জব্দ করেছে এবং অবৈধ জাটকা নিধনের জন্য ৪ টি ফিশিং ভেসেল এবং মাছ ধরার অন্যান্য সরঞ্জামাদি সহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ০৫ জনকে আর্থিক জরিমানা করেছে।

Leave A Reply

Your email address will not be published.