Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর সাথে বিজিএমইএ’র মতবিনিময়

DSC_0300চট্রগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ (মিন্টু) এর নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল বিপিএম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে সিএমপি’র সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার শুরুতে পুলিশ কমিশনার মহোদয়কে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আয়োজিত সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ গার্মেন্টস সেক্টরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে ফ্যাক্টরী খোলা এবং ছুটির সময়ে রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হয়, বিভিন্ন ফ্যাক্টরীর সামনে ভাসমান দোকান অবস্থান করে ফ্যাক্টরীর পরিবেশ নষ্ট করে। বন্দর হতে বের হওয়া এবং বন্দরে প্রবেশ করা লং ভেইকেল গুলো ছুটির সময়ে বন্ধ রাখার অনুরোধ জানান। পুলিশ কমিশনার মহোদয় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন গার্মেন্টস সেক্টর হচ্ছে বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। গার্মেন্টস সেক্টরের প্রতি পুলিশ আইনগত সহযোগিতা করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। যে কোন ধরনের সমস্যা পুলিশকে অবহিত করার জন্য বিশেষ করে অধিক পরিমান নগদ টাকা পরিবহণকালে পুলিশের সহায়তা নেয়ার জন্য তিনি আহ্বান জানান। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) জনাব একেএম শহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ, বিজিএমইএ’র পরিচালক জনাব কাজী মাহবুব উদ্দিন জুয়েল, জনাব আ. ন. ম. সাইফুদ্দিন, জনাব সৈয়দ মোহাম্মদ তানভীর, জনাব আমজাদ হোসেন চৌধুরী, জনাব মোঃ সাঈদ উল্লাহ, প্রাক্তন প্রথম সহ- সভাপতি জনাব এরশাদ উল্লাহ, জনাব নাছির উদ্দিন, প্রাক্তন পরিচালক জনাব হেলাল উদ্দিন চৌধুরী (তুফান), জনাব আব্দুল ওহাব,অঞ্জন শেখর দাশ, জনাব এস.এম. সাজেদুল ইসলাম, জনাব এম.ডি.এস মহিউদ্দিন চৌধুরী, সদস্য জনাব শওকত ওসমান, জনাব মোঃ হান্নান, জনাব এস.এম. জাহিদ হোসেন, জনাব এনামুল আজিজ (লিটন), জনাব শহীদ তৌহিদুল ইসলাম’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.