Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগর এলাকায় অবৈধ গরু বাজার উচ্ছেদ

DSCF7323

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে মহানগর এলাকায় অবৈধ গরু বাজার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার সকালে মহানগর এলাকায় অভিযান কালে হালিশহর থানাধীন বি-ব্লক অবাঙ্গালী ক্যাম্প, ফইল্লাতলী বাজার সংলগ্ন গলিচিপা পাড়া, খালপাড়, পুলিশ বিট সংলগ্ন গরুর বাজার, ফইল্লাতলী বাজার রোড ও দেওয়ানহাট রাস্তার উপর থেকে অবৈধ গরুর বাজার উচ্ছেদ করা হয় এবং হালিশহর ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ সংলগ্ন খামার বাড়ীর গরু বাজার দ্রুত সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। অভিযানকালে সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার সহ সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ, হালিশহর থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

Leave A Reply

Your email address will not be published.