Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষয়ক্ষতি

চরভদ্রাসন প্রতিনিধি ঃ777

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মধুশিকদার ডাঙ্গী গ্রামের শমসের কাজীর বাড়ীতে রান্না ঘরের চুলোয় থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার মধুশিকদার ডাঙ্গী গ্রামের মৃত. জয়নাল কাজীর পুত্র শমসের কাজীর বাড়ীতে হঠাৎ এক আকস্মিক অগ্নিকান্ডে ৫টি ঘর ও ফসলাদি পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ অগ্নিকান্ডে বসতবাড়ীর ৫টি ঘরে রাখা যাবতীয় ফসলাদি, আসবাব পত্র, কাপড়-চোপড় ও নগদ (৩০) হাজার টাকা সহ প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ সময় অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে গিয়ে গৃহকর্তা শমসের কাজী(৫৫) ও প্রতিবেশি ফারুক হোসেন(৩০) আগুনে পুড়ে চরভদ্রাসন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। এ ঘঠনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, চরভদ্রাসন থানার এস.আই স্বপন কুমার ও এ.এস.আই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সর্বাতœক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.