Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চরভদ্রাসনে অজ্ঞান করে স্বর্ণালংকার লুট

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে অজ্ঞান পার্টির কবলে পড়ে স্বর্ণালংকার হারিয়ে নিঃস্ব এক পরিবারের খবর পাওয়া গেছে। জানা যায়, গত শনিবার উপজেলা সদরের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের সৌদি আরব প্রবাসী মোকছেদ খার বাড়ীতে পরিবারের সকল সদস্যকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে গলার চেইন, কানের দুল সহ ২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে সাথী আক্তার (৩৫) এক মহিলা। এসময় খাবারের সাথে চেতনানাশক খাওয়ার ফলে মারাত্বক ভাবে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থান রয়েছেন, একই পরিবারের অনোয়ারা বেগম (৪০), পাপলী (১৮), ফারুক (১১) ও মাহফুজ (৭)। পরিবারের পক্ষ থেকে জানা যায়, গত শনিবার বিকেলে এক অচেনা অজানা মহিলা এসে উক্ত বাড়ীতে একটি রাতের জন্য আশ্রয় বা ঘুমাতে দেওয়ার অনুয়-বিনয় করলে তাকে পার্শ্ববর্তি একটি ঘড়ে আশ্রয় দেওয়া হয়। পরে, রাতে এক সময় খাবারের সাথে চেতননাশক মিশিয়ে পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও অসুস্থ্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় উক্ত দুস্কৃতকারী মহিলা।

Leave A Reply

Your email address will not be published.