Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলনবিলাঞ্চলে কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি

Untitled-2নাটোর প্রতিনিধি:
শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের সিংড়াসহ চলনবিলাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে কাঁচা ঘর-বাড়ি এবং কাঁচা-পাকা বোরো ধান, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার রাতে কয়েক দফা ঝড়ে এ বিপর্যয় ঘটে।
স্থানীয় কৃষি অফিস ও কৃষক সূত্রে জানায়, শনিবার রাতে কয়েক দফা আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে সিংড়া উপজেলাসহ চলনবিলাঞ্চলের শতাধিক কাঁচাঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রায় ৩০হাজার হেক্টর পাকা বোরো ধান মাটিতে শুয়ে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর এর জন্য ফসল ঘরে তুলতে একদিকে যেমন দেখা দিয়েছে শ্রমিক সংকট অন্যদিকে গুণতে হচ্ছে বাড়তি টাকা। তা ছাড়া বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিংড়া উপজেলার ৩ শতাধিক গ্রামসহ চলনবিলাঞ্চলের অধিকাংশ গ্রাম।
চলনবিলাঞ্চলের জিয়াপাড়া গ্রামের কৃষক ইউনুছ আলী জানান, কয়েক দফা ঝড়ে তার পাকা বোরো ধান সম্পূর্ণ মাটিতে শুয়ে পড়েছে। জমিতে পানি বাধতে শুরু করেছে। এমন বৈরী আবহাওয়া থাকলে ফসল ঘরে তোলা সম্ভব হবে না। উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, ঝড় ও শিলা-বৃষ্টিতে পাকা বোরো ধান মাটিতে শুয়ে পরায় ক্ষতি হয়েছে। এর জন্য কৃষককে বাড়তি খরচ গুণতে হবে।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত কাল বিকেল ৫ টায় সিংড়া উপজেলাসহ চলনবিলাঞ্চলের প্রায় ৫ শতাধিক গ্রাম শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.