Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলন্ত হত্যার পরিকল্পনাকারীদের শাস্তির দাবীতে হিলিতে মানববন্ধন

FB_IMG_1468308110337

লৎফর রহমান ,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তকে হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সহ স্থানিয় পৌরবাসী।

মঙ্গলবার বেলা ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে এই দাবী জানানো হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, কাউন্সিলর সহ, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর পৌর যুবলীগ সভাপতি মোঃ মাহমুদুল ইসলাম (উজ্জল)হাকিমপুর পৌর যুবলীগ সাধারন সম্পদক তৌহিদুল ইসলাম (তৌহিদ) সহ অন্যান্যরা।

উল্লেখ, গত ১ জুলাই হিলিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেল ও ককটেল তৈরীর উপকরণ, বিস্ফোরকদ্রব্য, ভারতীয় রুপী, চাইনিজ কুড়াল সহ তিনজনকে আটক করে বিজিবি ও র‌্যাব। এসময় সেখান থেকে হাকিমপুর ও পাঁচবিবি পৌর মেয়রকে হত্যার পরিকল্পনা হিসেবে একটি নকশা উদ্ধার করে।

Leave A Reply

Your email address will not be published.