Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ

downloadনিজস্ব প্রতিবেদক: ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে ছাত্রলীগের সম্মেলন শেষে ফেরার পথে শুক্রবার সন্ধ্যায়  চতুরা কোম্পানী বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকাতে ছাত্রলীগের দু‘গ্রুফের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন ইব্রাহীম(১৫), শাহাদাত(১৭), সারোয়ার(১৮), মেহিদী হাছান(২০) ও রায়হান(১৪)। আহতদের মধ্যে তিনজনই কিশোর। আহতরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইসলামিয়া হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ৫নং ওয়ার্ডের ছাত্রলীগের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। ছাত্রলীগের সম্মেলনে মেহেদী হাছানকে সভাপতি ও ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করা হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু ওয়ার্ডের ছাত্রলীগের অন্যপক্ষের দাবী ছিলো সমম্মেলন স্থলেই কমিটি ঘোষনা করতে হবে। কিন্তু পৌর ছাত্রলীগ সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ করে। যার ফলে ওর্য়াড ছাত্রলীগের অন্য গ্রুফের সভাপতি সমর্থক ও অন্যসভাপতি প্রার্থী মেহেদী হাছান গ্রুফের সমর্থকদের সাথে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে।

একটি বিশ^স্ত সূত্র জানায়, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত না দিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। গুঞ্জন রয়েছে তাদের সমর্থকরাই এই হামলা চালিয়েছে। এছাড়া বর্তমান ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক পৌর আওয়ামী লীগের প্রতিদ্বন্ধীদের সময়ে সভাপতি নির্বাচিত হন। অনেকের অভিযোগ পৌর আওয়ামী লীগের ওই নেতার সমর্থকরাই এই হামলার নেতৃত্বে ছিলেন।
এসর্ম্পকে সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেন, কতিপয় লোক চতুরা এলকার স্থানীয় ছেলেদের মারধরর করেছে এমন অভিযোগ আসলে স্থানীয় লোকজনের সাথে সংর্ঘষে বেশ কয়েক জন আহত হয়। এ নিয়ে ওয়ার্ড ছাত্রলীগের নেতারা কোন ভাবেই জড়িত নয়।

এসর্ম্পকে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন এ প্রতিনিধিকে বলেন, সভাপতি পদ চাওয়া দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে একটি পক্ষ ঘটনার রংরুপ দিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করেছে।

এদিকে এঘটনার পর পুলিশ ঘটনাস্থলে মহড়া দেয়। পৌর আওয়ামী লীগ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতারা হাসপাতালে তাদের দেখতে যান। এছাড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতারা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।

Leave A Reply

Your email address will not be published.