Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের ১৭ দিন পর অমি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  উপজেলার চৌডালা ইউনিয়নের গোড়িয়াবাজার এলাকায় রাস্তার পাশের খাদ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।  নিহত অমি গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের কর্নেল আলীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল দুপুর থেকে ছেলেকে অনেক খোঁজাখুজিঁর পর না পেয়ে গত ২৯ এপ্রিল গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডাইরি (নং ৮৮০) করেন অমির বাবা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে গোড়িয়াবাজার এলাকায় রাস্তার পাশের খাদে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে সকাল সাড়ে ১০টায় অমির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, লাশের গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.