Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলের পল্লীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

নড়াইল জেলাউজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি:

নিখোঁজের তিনদিন পর নড়াইলের মধুমতি নদীর দেবদুন এলাকা থেকে পাঁচু মোল্যা (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচু নড়াগাতির থানার পানিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল সকালে তার লাশ উদ্ধার করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, পাচু মোল্যা গত ১ মে নিখোঁজ হন। (সোমবার) রেলা ১১টায় মধুমতি নদীর দেবদুন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পেটকাটা এবং হাতে ইটবাঁধা ছিল। তার বিরুদ্ধে নড়াগাতি থানায় চুরিসহ তিনটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। পুুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয় নিশ্চিত করেন

Leave A Reply

Your email address will not be published.