চাটখিলে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের রাস্তার পাশ থেকে মাহবুব (৩০) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত কাল দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত মাহবুব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উত্তর মোহাম্মদপুর গ্রামের রাস্তার পাশের মাহবুবের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, পূর্ব শত্র“তার জের ধরে অথবা ছিনতাইয়ের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।