Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চিতলমারীতে চিত্রা পাড়ের নতুন সুন্দরবন রক্ষার উদ্যোগ

chitalmari (2) 16-1-16সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের চিতলমারীতে চিত্রা নদীর বিস্তীর্ণ চর ও আশপাশের এলাকায় প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা বনরাজির বিভিন্ন গাছপালা ও বনাঞ্চল রক্ষার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এলাকাবাসি এ বনকে ঘিরে দ্রুত পর্যটন কেন্দ্র্র গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন। এটি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা।
নির্ভরযোগ্য সূত্র মতে, শুক্রবার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ মজুমদার দ্বিতীয় দফায় চিত্রা চরের এ বনাঞ্চল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে কথা বলেন। এ বনকে রক্ষার জন্য তিনি নানা ধরণের উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি একটি ইকোপার্ক তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
সূত্র মতে,চিত্রা চরের এ বনাঞ্চল পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা রজত শুভ্র রায়, চিতলমারী উপজেলা বন কর্মকর্তা চিন্ময় মধু, সাংবাদিক পংকজ মন্ডল, শেখর ভক্ত, রামকৃষ্ণ বিশ্বাস, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইসমত শেখ, প্রভাষক শেখর রায়, আওয়ামী লীগ নেতা শেখ ওমর, মসিউর রহমান, ডাঃ হরেন্দ্র্র নাথ বাড়ৈ, সুভাস সমাদ্দার, ইন্দ্রিজিত মন্ডল, শুব্র্রত বিশ্বাস, বিকাশ বাড়ৈ প্রমূখ ।
এ সময় এলাকাবাসি এ বনাঞ্চলকে রক্ষা করাসহ একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে জোর দাবি করেন। এটি বাস্তবায়নের জন্য এলাকাবাসি স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের হস্তক্ষেপ ও সহযোগীতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.