Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চুকনগরে সচেতন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ্য মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে অর্থ বিতর

মোঃ জিয়ায়ুর রহমান, চুকনগর, খুলনা ॥

খুলনা চুকনগরে ঘোষড়া সচেতন সমাজকল্যাণ সংস্থার  নতুন বছরের নতুন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর সচেতন সমাজকল্যান সংস্থার সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে সংস্থায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর এবং আগামী ইউপি নির্চাচনের চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক মোড়ল। আরও ছিলেন উপস্থিত সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বদরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, এবং উপস্থিত ছিলেন সকল সদস্য বৃন্দ।

উল্লেখ করা যেতে পারে যে সংস্থাটি নিজেদের শ্রম দিয়ে ‍অর্থায়নের ধর্মীয় কাজ এবং অত্র এলাকার দুঃস্থ্য মেধাবী ছাত্র ছাত্রীদের অর্থ দিয়ে সমাকজ কল্যাণে ভূমিকা রাখছে ।

Leave A Reply

Your email address will not be published.