Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চুকনগরে লিবার্টি সু-এর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Fair-700x336চুকনগর(খুলনা) প্রতিনিধি: চুকনগর রাজু সু-ষ্টোরে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের জুতা ব্যবসায়ী মেসার্স রাজু সু-ষ্টোর এর সত্বাধিকারী আমিনুর রহমান এর জুতার গো ডাউনে বিদ্যুৎ শক্ সার্কিট হয়ে আগুন ধরে। প্রায় দেড় ঘন্টা ব্যপী দাউদাউ করে আগুনের লেলিহান শিখায় গো ডাউনে রক্ষিত লিবার্টি সু সহ বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ লক্ষাধিক টাকার জুতা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা ও উপস্থিত জনগণ পানি দিয়ে আগুন নিভাতে প্রানপণ চেষ্টা চালাতে থাকে। খবর পেয়ে সাথে সাথে ডুমুরিয়া ফ্যায়ার সার্ভিস ও স্থানীয় ফাঁড়ী পুলিশ আসে। তারা জনগণের সাহায্যে এ আগুন নিভাতে সক্ষম হয়। তবে আগুন নিভে গেলেও ওই গো ডাউনে মজুদ করা হরেক রকমের জুতা, মালামাল মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও মালিককে শান্তনা দিতে ছুটে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর, ভাইচ চেয়ারম্যান শিরিনা দৌলত, আললিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন।

Leave A Reply

Your email address will not be published.