Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চৌদ্দগ্রামে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া বাইপাস সংলগ্ন ডিমাতলী এলাকার রাস্তার পাশে গলায় দড়ি পেঁচানো অবস্থায় এক অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার  সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোরে দুবৃর্ত্তরা মহাসড়কের পাশে মৃতদেহটি ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.