Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশকে সরাতে ‘নয়া পরিকল্পনা’

স্পোর্টস ডেস্ক:
ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ছয়টি ওয়ানডের দুটি জিতলেই বাংলাদেশ খেলবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেদিক থেকে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তবে, সেখানে আরেকটা বাঁধার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। আগস্টে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে জিম্বাবুয়ে! জিম্বাবুয়ে ক্রিকেটের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সম্প্রতি আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানিয়েছি ত্রিদেশীয় সিরিজ খেলতে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।’ আগস্টে আসলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল জিম্বাবুয়ের। তবে, সেটা এখনও চুড়ান্ত হয়নি। এখন এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ যোগ হওয়ায় বিষয়টি বেশ গোলমেলেই হয়ে গেছে। এর কারণ হল, ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জেতায় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে। অষ্টম দল হিসেবে শুধু লড়াইয়ের কথা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। এফটিপি অনুযায়ী, আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে পাকিস্তানের। এরপর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাইয়ের ‘ডেডলাইন’ অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোনো ম্যাচ ছিল না। এখন হিসাবটা গোলমেলে করে দিতে পারে আলোচিত এ ত্রিদেশীয় সিরিজ।

Leave A Reply

Your email address will not be published.