Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১৩

বিডিপি ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যে সেতু থেকে চলন্ত বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫৩ জন আহত হয়েছেন। বাসটি পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধোয়া থেকে ছত্তিগড়ের রাজধানী রাইপুর যাচ্ছিল। বুধবার রাজ্যের বলরামপুর জেলার ডালধোয়া ঘাট এলাকায় এ ঘটনায় ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার ফোনে প্রেস্ট ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, ব্যক্তিগত মালিকানাধীন বিলাসবহুল বাসটি রাস্তার একটি তীক্ষ্ণ মোড় অতিক্রম করার সময় হঠাৎ করেই একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে, চালক মোটরসাইকেলটিকে এড়ানোর চেষ্টাকালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি সামনের সেতুর রেলিং ভেঙে নিচের শুকনো খাদে পড়ে কয়েকবার ডিগবাজি খায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান তিনি।
সদানন্দ জানান, এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৬ জনকে অম্বিকাপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আহত আরো ৩৭ জনকে বলরামপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.