Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ছাগল কিনতে সদ্যজাত সন্তানকে বিক্রি করলো মা

momঅনলাইন ডেস্ক: নিজের জীবন দিয়ে কোলের শিশুকে বাঁচিয়ে নজির গড়েছেন বহু ‘মা’। কিন্তু এই সমাজে রয়েছে সব কিছুরই ব্যতিক্রম, আছে সেই মায়েরও ব্যতিক্রমী চরিত্র। এক্ষেত্রে যেমন হল, পেটের টানে নিজের সদ্যজাত সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিতেও হাত কাঁপল না এক মায়ের। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড়ের বিরহর তলার।
চরম অভাবের সংসার চালানোর জন্য তার সদ্যজাত সন্তানকে মাত্র আড়াই হাজার টাকার বিনিময়ে কেদার সাও নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন আনো বিরহর। সেই টাকা দিয়ে কিনেছেন দুটি ছাগল। জানা গিয়েছে মহিলার স্বামী মৃত। রয়েছে আরও ছটি সন্তান, যাদের মধ্যে তিনটি ছেলে। অন্যদিকে কেদার সাওয়ের রয়েছে আগের চারটি সন্তান। প্রত্যেকেই মেয়ে। ফলে বিকিকিনির কোনও অসুবিধাই হয়নি উভয় পক্ষের। কারণ দু’জনেরই স্বার্থ জড়িত। সদ্যজাতের মা আনো বিরহরের পেশা দড়ি তৈরি করা। নিজের এই কৃতকর্ম অকপটে স্বীকারও করে নিয়েছে আনো বিরহর। তিনি জানিয়েছেন কোনও পাপ কাজ করেননি তিনি। কারণ সন্তানকে লালন-পালন করা তার পক্ষে সম্ভবপর ছিল না। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করলেও, তারা জানিয়েছে তদন্ত করে দেখাতে হবে।

Leave A Reply

Your email address will not be published.