Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ছেলের সামনে মাকে নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

Lakshmipur Pic 02.04.2016লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ছেলের সামনে মাকে গাছের সাথে বেঁধে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি নুর হোসেন ওরফে নুরা পাগলাকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
আজ শনিবার দুপুর ১২ টায় রামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করা হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয় সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে নুর হোসেনকে গ্রেফতারের বিস্তারিত ও মামলার অগ্রগতি সম্পর্কে জানান পুলিশ সুপার।
এসময় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ল²ীপুরের যে কোন অপরাধ দমনে পুলিশ সবসময় আন্তরিক থাকবে। ল²ীপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা ও কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
প্রসঙ্গত গত ২২ মার্চ দুপুরে রাস্তার মাটিকাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক খুরশিদাকে একই গ্রামের সাইন্নার বাড়ির হাছিনার স্বামী মনিরের সঙ্গে পরকীয়ার অভিযোগে এনে হাসিনা ও তার বাবা নুর হোসেন, ভাই ফারুক হোসেন, আব্দুল আজিজসহ ৪/৫ জন মিলে তাকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় এবং মাথার চুল কেটে কালি মেখে দেয়া হয়। পরে এঘটনার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে ।

Leave A Reply

Your email address will not be published.