Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জঙ্গিবাদ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গাইবান্ধায় মানববন্ধন

Gaibandha PHOTO-02

গাইবান্ধা প্রতিনিধি: জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মাদ্রাসা শিক্ষক-কর্মচারিদের একমাত্র পেশাজীবি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এতে জেলার সকল মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ এবাদুর রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, ফরিদ মো. আবু ইউসুফ, অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ শাহ হোসাইন আহম্মদ, মো. আব্দুর রাজ্জাক, ছামছুল আলম, আব্দুর ওয়াহাব, এজেএম দেলওয়ার হোসেন, শফিউল ইসলাম, আব্দুল মজিদ, আব্দুস সালাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.