Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতির কাছে ক্ষমা চাইলেন রোহানের বাবা

rohanঅনলাইন ডেস্ক: গুলশানের স্প্যানিশ ক্যাফেতে “হামলাকারী” হিসেবে যে পাঁচজনের ছবি সাইট ইন্টেলিজেন্স গ্রুপ প্রকাশ করেছে তাদের মধ্যে রোহান একজন। রোহানের বাবা এস এম ইমতিয়াজ খান (বাবুল) জাতির কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি মঙ্গলবার বলেন, “একজন ভারতীয় মারা গেছে। আমি তার পিতামাতার কাছে ক্ষমা প্রার্থণা করছি।” তিনি আরও বলেন “এটা খুবই দুঃখজনক, কষ্টকর এবং বিব্রতকর। ফেইসবুক ও টিভিতে জানতে পারলাম, যে আমার ছেলে জড়িত। আমি একজন ব্যর্থ পিতা। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
বাবুল বলেন, “ক্লাস নাইনে থাকতে যে ছেলে তেলাপোকা মারতে পারত না, সেই ছেলের হাতে এতবড় অস্ত্র! এসব অস্ত্র কোথা থেকে আসে? তাদের কারা ট্রেনিং দেয়, অর্থদাতা কে? তাদের খুঁজে বের করতে আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”

Leave A Reply

Your email address will not be published.