Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে পাশাপাশি জাতিসংঘও বিষয়টি বিবেচনা করবে।  তিনি বলেন, জাতিসংঘ মূলত নির্ধারণ করে কোন দেশ কোন পর্যায়ে রয়েছে। জাতিসংঘের সভা ২০১৮ সালে অনুষ্ঠিত হবে। তখন তারা চাইলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেবে।

অর্থমন্ত্রী আজ সিলেটের শাহী ঈদগাহের নির্মাণাধীন মিনার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ২ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ২০তলা উচ্চতার এই মিনার সদর উপজেলার এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে।

সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, জাতিসংঘ স্বীকৃতি দিলে বর্তমানে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায় সেগুলো কমে যাবে। তবে স্বীকৃতির পর আরো ৩ বছর এসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে সেই স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘও তাদের পরবর্তী মিটিংয়ে বিবেচনা করবে আশাকরি।

বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেয়ায় ‘বাংলাদেশ এখন থেকে নি¤œ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হবে’ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের ১০ বছরের পরিকল্পনায় ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ হওয়ার কথা বলা আছে। এর আগেই মধ্যম আয়ের দেশ হলো বাংলাদেশ। এখন সরকারের লক্ষ্য উন্নত দেশ হওয়া।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী। মিনার পরিদর্শন শেষে মন্ত্রী দুপুরে সিলেট মদন মোহন কলেজের গভর্নিং বডির সভায় যোগ দেন।

Leave A Reply

Your email address will not be published.