Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাতীয় শোকদিবস উপলক্ষে শ্রীনগরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

sreenagar munshigonjশ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আ. লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যােগে শুক্রবার বিকাল ৫ টার সময় কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কুকুটিয়া ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাজাহান চিশস্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আহমেদ ভূইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন মো.তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ;গোলাম সারোয়ার মামুন সহ-সভাপতি কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ;আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ;শেখ আব্দুল কাদির লিটন যুব ও ক্রীয়া সম্পাদক শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ;মো.বাবুল হোসেন বাবু চেয়ারম্যান কুকুটিয়া ইউপি;আব্দুস সালাম সেন্টু মুক্তার সহ-সভাপতি কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ;জহিরুল হক নিশাত সিকদার শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ;রেজাউল করিম রেজা;আক্তার হোসেন মিন্টু;মো.হাবিবুর রহমান উজ্জ্বল প্রমুখ।
এসময় বক্ত্যরা ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার নিন্দা জানিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক বাকি খুনি আসামীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কর্যকরের দাবি জানান।এছাড়া সাম্প্রাদিকতার জঙ্গিবাদ,নৈরাজ্য,সন্ত্রাসের বিরুদ্ধে সকলের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.