Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জীবনযাপনের সাধারণ পরিবর্তনে ক্যান্সারের ঝুঁকি কমাতে চান?

it-4রকমারি ডেস্ক:
ক্যান্সার – শুনলেই মন আঁতকে ওঠে। অপ্রতিরোধ্য এই রোগ দিনকে দিন বেড়েই চলছে। কীভাবে এই রোগ দূরে রাখা যায় তা নিয়ে গবেষণাও কম হচ্ছে না। সাধারণত আমরা ক্যান্সারের মতো রোগে সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে থাকি। কিন্তু সম্প্রতি হওয়া কিছু গবেষণা থেকে কিছু অতি সাধারণ ও সরল কিছু উপায় পাওয়া যায়, যা আপনি আপনার রোজকার জীবনে করতে পারবেন এবং এগুলো বিভিন্ন ধরনের ক্যান্সার হবার ঝুঁকি কমিয়ে দেয়। জেনে নিন এমনই কিছু কাজের কথা।

প্রতি দু’ ঘণ্টায় নড়াচড়া করুন
সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, ক্যান্সার এড়াতে চাইলে একটানা বসে থাকার কাজ কম করতে হবে। একটানা দু ঘণ্টা বসে থাকলে ক্যান্সার হবার ঝুঁকি ১০% বেড়ে যায় – জার্মানির ইউনিভার্সিটির অব রিজেন্সবার্গ-এর করা এক গবেষণায় এমনটাই জানা গেছে। তাই আপনার কাজটি যদি হয় বসে থাকার তাহলে প্রতি দু’ ঘণ্টা পর পর খানিকটা হেঁটে আসুন।

মাংস ম্যারিনেট করে খান
উচ্চ তাপে কয়লায় রান্না করা বা ভাজা মাংসে এমন কিছু কেমিক্যাল তৈরি হয়, যা ক্যান্সারের সাথে জড়িত। তবে আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যান্সার রিসার্চের গবেষকরা দেখতে পান যে, মাংসের ওপর ম্যারিনেটের আবরণ সরাসরি আগুনের সংস্পর্শ প্রতিরোধ করে এবং ক্ষতিকর কেমিক্যাল কম তৈরি করে। তাই রান্নার আগে মাংস ম্যারিনেট করে নিন।

ফল ফ্রিজের বাইরে রাখুন
গবেষণায় দেখা গেছে ঠাণ্ডা ফলে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার উপাদান কম থাকে, যেখানে কক্ষ তাপমাত্রায় রাখা ফলে বেশি থাকে। যেমন টমেটো ও মরিচ ফ্রিজে রাখার পরিবর্তে বাটিতে বাইরে রাখলে তাতে দ্বিগুণ পরিমাণ বিটাক্যারোটিন বজায় থাকে এবং ২০ গুণ বেশি লাইকোপেন থাকে। এ দুটো উপাদানই ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

সবজি মাইক্রোওয়েভে রান্না করবেন না
গবেষণায় দেখা গেছে মাইক্রোওয়েভে রান্না করলে সবজিতে উপস্থিত ভিটামিন সি-এর মাত্রা কমে যায়। একটি স্প্যানিশ গবেষণায় দেখা গেছে, মাইক্রোওয়েভে রান্নার ফলে ব্রকোলির ক্যান্সার প্রতিরোধক ফ্লাভোনয়েড ৯৭% নষ্ট হয়ে যায়।

সুগন্ধযুক্ত মোমবাতি ব্যবহার করবেন না
অবিশ্বাস্য বলে মনে হলেও এটা সত্যি যে, কৃত্রিম সুগন্ধযুক্ত জিনিস ব্যবহারের ফলে বাইরের চেয়েও আপনার ঘরের বায়ু বেশি দুষিত হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, কৃত্রিম সুগন্ধযুক্ত পরিষ্কারক দ্রব্য, এয়ার ফ্রেসনার এবং কিছু সুগন্ধযুক্ত মোমবাতি ক্ষতিকারক। তাই এগুলো এড়িয়ে চলুন।

লবণ পরিহার করুন
যুক্তরাজ্যের ১৪% পাকস্থলীর ক্যান্সারের সাথে লবণ জড়িত রয়েছে। আমাদের লবণের দৈনিক চাহিদা ৬ গ্রাম। তাই খাবারে অতিরিক্ত লবণ দেবেন না। এবং বাড়তি লবণও খাবেন না।

সম্পূর্ণ অন্ধকারে ঘুমান
অনেক গবেষণায় দেখা গেছে, রাতের কৃত্রিম আলোতে যারা দীর্ঘসময় কাজ করেন, তাদের ক্যান্সারে আক্রান্ত সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে স্তন ক্যান্সার ও প্রস্টেট ক্যান্সার। বিশেষজ্ঞদের মতে, উচ্চমাত্রার চাপ হরমোন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরেও প্রভাব ফেলে। অন্যদিকে গবেষকরা দেখতে পেয়েছেন, সম্পূর্ণ অন্ধকারে ঘুমালে ঘুম ভালো হয় এবং কিছু হরমোনের নিঃসরণ সঠিকভাবে হয় যা কিছু ক্যান্সারের বৃদ্ধিকে রোধ করে।

Leave A Reply

Your email address will not be published.