Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেনেলিয়া নয় সোনাক্ষি

Sonakshi-Sinhaফোর্সের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ফের ছবিটির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন ‘ফোর্স’ প্রযোজক বিপুল শাহ, তবে ছবিটিতে জেনেলিয়াকে সরিয়ে জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষিকে নেয়া হচ্ছে।

২০১১ সালের বিপুল আম্র“থলালের ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি অ্যাকশনধর্মী ছবি ‘ফোর্স’ ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করতে সমর্থ হয়, এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এর সিক্যুয়াল নির্মাণে প্রস্তুত প্রযোজক বিপুল শাহ। তবে ‘ফোর্স’-এর সিক্যুয়ালে অ্যাকশন হিরো হিসেবে জন আব্রাহাম থাকলেও সরিয়ে দেয়া হয়েছে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজাকে।

আর তার জায়গায় স্থান করে নিয়েছেন দাবাঙ্গ খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা। আর ‘ফোর্স’-এ অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সম্পর্কে জানিয়ে টুইট করেছেন জন আব্রাহাম ও সোনাক্ষি সিনহা।

এবং শুধু তাই না, ‘ফোর্স ২’-এর শ্যুটিংয়ের জন্য তারা ইতিমধ্যে বোদাপেস্টের পথে আছেন বলেও জানিয়েছেন। বিপুল শাহ’র প্রযোজনায় অ্যাকশনধর্মী এই ছবিটি নির্মাণ করবেন অভিনয় দেও, যেখানে কেন্দ্রীয় চরিত্রে আছেন জন আব্রাহাম। উল্লেখ্য, জন আব্রাহাম অভিনীত সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে কমেডি ধাচের ছবি ‘ওয়েলকাম ব্যাক’।

আর মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ১৪.৩৫ কোটি রূপি। শুধু তাই না চলতি বছর মুক্তির প্রথম দিনে আয় করা কোনো ছবি হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ। এর আগে শুধু ব্রাদার্স ও বাজরাঙ্গি ভাইজান-এর নাম রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এস

Leave A Reply

Your email address will not be published.