Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাট পাঁচবিবিতে গলায় রসি পেঁচিয়ে বৃদ্ধের আত্মহত্যা নাকি হত্যা?

পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট :  পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান, ২৬ জুন শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার সোনাকুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর পুত্র মোসলে উদ্দিন(৭৫)শয়ন ঘরের বর্গার সাথে গলায় রসি পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সংবাদ পেয়ে দুপুরে এস আই আমিনুর ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শণ করে।ঘটনাস্থল পরিদর্শণকারী এস আই আমিনুর ইসলাম জানান,নিহত মোসলে উদ্দিন ছিলেন একজন পেট ব্যাথার রোগী।যন্ত্রনা সইতে না পেরে আত্মহত্যা করে।তবে পরিবারের দাবী,তাকে হত্যা করা হয়েছে।সেজন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে প্রেরন করেছে।রিপোটর্ এলেই বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা? সে ১১ সন্তানের জনক ছিলেন। এব্যাপারে পাঁচবিবি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। রহস্যজনক এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

Your email address will not be published.