Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝন্টুর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাত করলেন মোস্তফা

রংপুর প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামীলীগ সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুর বাসায় গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত ও দোয়া চেয়েছেন নব নির্বাচিত নগরপিতা জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ঝন্টুর গুপ্তপাড়ার বাসায় গিয়ে কুশল বিনিময় করেন তিনি।

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সরাসরি সাবেক মেয়র ঝন্টুর গুপ্তপাড়ার বাসার দোতলায় বেড রুমে গিয়ে তার খোজঁখবর নেন এবং কুশলবিনিময় করে ঝন্টুকে ফুলের মালা পরিয়ে দেন। এসময় সাবেক মেয়র ঝন্টুও মোস্তফাকে ফুলের মালা পরিয়ে দেন। পরে সাংবাদিকদের মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ঝন্টুর সাথে আজ আমার কথা হয়েছে। ওনি বলেছিলেন, আমি তোর বাসায় কাল যাবো। আমি সেই সুযোগটা দিলাম না। কারণ উনি আমার বড় ভাই। আমি ছোট ভাই। তাই আগেই আমি সেই সুযোগ টা নিতেই ওনার বাসায় আসলাম।

মোস্তফা বলেন, ঝন্টু ভাইয়ের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সম্মৃদ্ধ। কারণ ওনি যখন রংপুর জেলা জাতীয় পার্টির সেক্রেটারী ছিলেন তখন আমি ছিলাম সদস্য। ওনার সময়ে আমি রাজনীতি শিখেছি। বড় হয়েছি। চ্যালেঞ্জ নিয়ে পথ চলেছি। মেয়রের চেয়ারটাকে অনেকেই আগুনের চেয়ার ভাবেন। আমিও তাই ভাবি। তবে পানি দিয়ে সেই আগুন নেভাতে চাই আমি। সেটা আমার চ্যালেঞ্জ। পানি দিয়ে চেয়ারটিকে বসার মতো উপযোগি করতে চাই।

Leave A Reply

Your email address will not be published.