Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার ছিন্ন মস্তক উদ্ধার

ঝালকাঠি : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম সিটকি ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক মাসুম সিকদারের (৩২) ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার তিনদিন পর আজ সোমবার সকালে উপজেলার বিষখালী নদীর রগুয়ার চর থেকে তার মাথাটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রলীগ নেতা পশ্চিম সিটকি গ্রামের মৃত মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদের ছেলে। তিনি ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদকের পাশাপাশি আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সঙ্গেও জড়িত ছিলেন।  নিহতের পরিবারের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

থানা সূত্রে খবর, শুক্রবার রাতে পশ্চিম সিটকি বাজার থেকে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মাসুম। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার ছোট ভাই মামুন সিকদার এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর সোমবার সকালে রগুয়ার চরে তার মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া মৃতদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.