Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের মনিরা হত্যা মামলার আসামী বন্দুক তৈরীর সরঞ্জামসহ আটক

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের হাটগোপালপুর এলাকা থেকে শিশু মনিরা হত্যা মামলার আসামী মিন্টু মুন্সি (৩৫) কে বন্দুক তৈরীর সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আটক করে। সে সদর উপজেলার অচিন্তনগর গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আজ সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জেলা সদরের অচিন্তানগরের শিশু মনিরা হত্যা মামলার আসামী মিন্টু মুন্সীকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে অচিন্তানগর গ্রাম থেকে অস্ত্র তৈরীর সারঞ্জামমাদি উদ্ধার করা হয়।  পুলিশ আরও জানায় যে, সে মনিরা হত্যা মামলার আসামী ও নিজে বন্দুক তৈরী করে গোপনে বিক্রি করে আসছিল।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.