Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহের মহেশপুরের সড়ক গুলোর বেহার দশা জন সাধারণের চরম দূর্ভোগ


শামীম খান (মহেশপুর)ঝিনাইদহ: দীর্ঘদিন যাবৎ মেরামত ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সড়ক গুলোর বেহার দশা দেখা দিয়েছে ।যার ফলে সাধারন মানুষের যোগাযোগ ব্যাবস্থা হুমকির মুখে পড়েছে।৪০৫,৪৪ বর্গ কিঃ মিঃ আয়তন বিশিষ্ঠ এ উপজেলায় ৩ লক্ষ মানুষের বাস। তাদের সেবার জন্য রয়েছে একটি মাত্র স্বাস্থ্য কম্পেলেক্স। রাস্তা গুলো খানাখন্দে ভরে থাকার কারনে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা রুগীদেরকে পরতে হচ্ছে দারুন বিপদে।
পৌর এলাকা কিংবা বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়কের বেশির ভাগ পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পরেছে।রাস্তার দুই পশের এজিং ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়ায় প্রতি দিনই এসব গর্তে পরে ঘটছে কোন না কোন দূর্ঘটনা ।তার পরও জীবনের ঝুকি নিয়ে সাধারন মানুষ ও যানবাহন চলাচল করছে।
বিকল্প কোন পথ না থাকায় সীমান্ত বর্তী এলাকার সাধারণ মানুষের দূর্ভোগ যেন চরমে। মহেশপুর হতে যাদবপুর, মহেশপুর হতে সামন্তা,মহেশপুর হতে খালিশপুর, মহেশপুর হতে পুড়াপাড়া, মহেশপুর হতে দত্তনগর,জিন্নানগর ,সামন্ত এ ছাড়াও পৌর এলাকার বিভিন্ন রাস্তার মাঝে ছোট বড় আনেক গর্তের সৃষ্টি হয়েছে।
ডুমুর তলা গ্রামের ভ্যান চালক রহিম মিয়া বলেন নোয়ানী পাড়া মোড় থেকে ভৈরবা পর্যন্ত রাস্তার মাঝে ছোট বড় অনেক গর্ত থাকায় চাকা গর্তে পড়ে রিং ভেঙ্গে যায়। করিমন চালক হান্নান বলেন,জীবনের ঝুকি নিয়ে এসব ভাঙ্গা রাস্তায় চলাচল করতে হয়। ইচ্ছা করে না গাড়ি নিয়ে রাস্তায় নামতে কিন্তু সংসার তো চল এ কারনে বের হই, কেন যে রাস্তা গুলো ঠিক করছে না ।
মহেশপুর বাস মালিক সমিতি মাঝে মাঝে বড় বড় গর্ত গুলোতে ইটের খোয়া ফেললেও একটু বর্ষা হলে আবার যা তাই হয়ে যায় বলে জানা যায়।
এলাকাবাসী ও সাধারন মানুষের দাবি জরুরী ভিক্তিতে এসব সড়ক গুলো মেরামত করা হোক।

Leave A Reply

Your email address will not be published.