Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের মহেশপুরে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে হাশেম আলী (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত হাশেম আলী মহেশপুর উপজেলার পলিয়নপুর গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। শুক্রবার ভোরে তাকে ছুরিঘাত করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে সন্ধায় সে মারা যায়।

মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহিন জানান, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্ত এলাকায় হাশেম আলী গরু আনতে যায়। তার সাথে কাজিরবেড় গ্রামের গরু ব্যবসায়ী আসাদ ও জহর আলী এ সময় ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ তাদের তাড়া করে। হাশেম গরু না নিয়ে ফিরে আসায় আসাদ ও জহর তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নেবার পথে শুক্রবার সন্ধায় সে মারা যায়।

ওসি আরো জানান, এ ঘটনায় থানায় এখনো কনো মামলা হয়নি। তবে আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Leave A Reply

Your email address will not be published.