ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় ৪ জামায়াত নেতাকর্মী আটক
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে হরিণাকণ্ডু উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।