Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে শিবির নেতা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম মামুন (২২) নামে এক শিবির নেতা নিহত হয়েছে। গত রাত ৩টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। তিনি জেলার শৈলকুপা উপজেলার পুটিমারী গ্রামের লৎফর রহমানের ছেলে।
নিহত সাইফুল ইসলামি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র। একই সঙ্গে তিনি ইসলামী ছাত্রশিবিরের শৈলকুপার ভাটই এলাকার সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) আজবাহার আলী শেখ জানান, ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি নামকস্থানে টহল দিচ্ছিল পুলিশ। এসময় শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে সাইফুল ইসলাম নিহত হয়। আহত হয় দুই পুলিশ সদস্য। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, পাঁচটি হাতবোমা, গুলি, হাসুয়া ও রামদা উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এএসপি জানান।
নিহতের বাবা লুৎফর রহমান জানান, গত ১ জুলাই ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের টুলু মিয়ার বাড়ি থেকে সাদা পোশাকের লোকজন সাইফুলকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বার বার যোগাযোগ করা হলেও পুলিশ আটকের কথা অস্বীকার করেছে বলে অভিযোগ করেন তিনি। সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে গিয়ে পরিবারের লোকজন মরদেহ দেখে সাইফুল ইসলামকে সনাক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.