Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বাংলালিংক ডিস্ট্রিবিউশন ম্যানেজার গাঁজাসহ আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের অগ্নিবিনা সড়কের বাংলালিংক ডিস্ট্রিবিউশন অফিস (এমকে কালেকশন) থেকে গাঁজাসহ প্রতিষ্ঠানটির ম্যানেজার আহসান হাবিব ওরফে আজাদকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। সে জেলার সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, জেলা শহরের অগ্নিবিনা সড়কের বাংলালিংক ডিস্ট্রিবিউশন অফিসের ম্যানেজার আহসান হাবিব চাকুরির অন্তরালে মাদকব্যবসা করে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়।
এসময় পুলিশ তার ডয়ার থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গাঁজার আড্ডা ও ব্যবসার অভিযোগে এসময় ম্যানেজারকে আটক করা হয়। আহসান হাবিব চাকুরির পাশাপাশি গাঁজার ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মাদক আইনে সদর থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.