Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহ ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ মনসুর আলী(৩০) ও আরিফুল ইসলাম রাকিব(২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার সকালে কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, ফেন্সিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে তারা বানুড়িয়া গ্রামে অভিযান চালান। এসময় ওই গ্রামের মোশারফ বিশ্বাসের বাড়ির মধ্যে থেকে ৭০ বোতল এবং নিজেদের তৈরি আরো ৫০ বোতলসহ মোট ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
এ সময় সেখান থেকে বানুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মনসুর আলী ও মোশারফ বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম রাকিবকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.