Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Jhenaidah bnp birth day Photo 01-09-15

ঝিনাইদহ প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. এস এম মশিউর রহমান, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সদর উপজেল চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শাহজাহান আলী। সেসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। দুপুরে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.