Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

Kaligonj Altaf (1)মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন নির্বাচনে ভোট বর্জণের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার দুপুর ১২দিকে নিজ গ্রাম মোল্লাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের পাশে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট বর্জনের ঘোষনা দেন। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী তার কর্মী সমর্থকদের দিয়ে জোর করে নৌকা প্রতিকে ভোট দিয়ে নিচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রে তার মটরসাইকেল প্রতিকের এজেন্টদের বের করে দিয়েছে। তিনি এ বিষয়ে নির্বাচন অফিসে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

Leave A Reply

Your email address will not be published.