Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

Jubodal-Moshiur-Picture-Jndনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সদর উপজেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক আহসান হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন চেয়ারম্যান, জাহিদ হোসেন জোয়ারদার প্রমুখ। প্রধান অতিথি মসিউর রহমান বলেন, সম্মেলনের মধ্য দিয়ে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলকে সু-সংগঠিত করতে হবে। তিনি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আগামী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে সর্বসম্মতিতে রবিউল ইসলাম কে সভাপতি, আশরাফ হোসেনকে সাধারণ সম্পাদক ও মোজাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.