Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

ক্যানবেরার মানুকা ওভালে মুখোমুখি হয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ও জায়ান্ট কিলার আয়ারল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমেছে প্রোটিয়ারা। তাদের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন, কন্ডিশনটা তার কাছে ব্যাটিং উপযোগী মনে হয়েছে। তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ইনিংস ওপেন করেছেন হাশিম আমলা ও ডি কক।
তাদের ব্যাটসম্যান জেপি ডুমিনি এখনো শতভাগ ফিট হতে পারেন নি। তাই এই ম্যাচেও নেই তিনি। আগের ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা তাতে পরিবর্তন আনেনি তারা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ১টিতে হেরেছে। জিতেছে দুটিতে। আর আয়ারল্যান্ড তাদের খেলা দুই ম্যাচেই জিতেছে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিয়েছে তারা প্রথম ম্যাচেই।

Leave A Reply

Your email address will not be published.