Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে নারীর আত্মহত্যা

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে পারিবারিক কলহের জের ধরে জাহানারা বেগম (২৫) নামে এক নারী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার জোকারচর এলাকায় বঙ্গবন্ধু সেতুপূর্ব-তারাকান্দি রেল লাইনে এই ঘটনা ঘটে।জাহানারা উপজেলার নিকরাইল ইউনিয়নের সরাতৈল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তে জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে তার স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.