Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টের ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন।

Leave A Reply

Your email address will not be published.