Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়পুরহাটে ৪২ লক্ষ টাকার মালামাল উদ্ধার

জয়পুরহাট : জয়পুরহাট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ও মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়।

জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাসীর ইমাম রুমী জানান, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ি ৪৫৪টি, ফেন্সিডিল ২৭০ বোতল, কিসমিস ২৩০ কেজি, বাজি দুই হাজার ৬৮৪টি, ইমিটেশন সামগ্রী ১৬৬ কেজি, থ্রি-পিচ ১৫৯টি, ছাগলের চামড়া ৫৫টি, জিরা ৪০ কেজি ও চোরাচালানীদের ব্যবহূত বাই সাইকেল দুইটি। এগুলোর মূল্য ৪২ লাখ তিন হাজার ৮৪০ টাকা বলে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যগুলো হিলি কাস্টমসে জমা দেয়া হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.