Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টিএসসিতে যুবলীগ চেয়ারম্যানকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৬

ahotoস্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বত্তরা। এ ঘটনায় যুলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের তাৎক্ষনিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন, যুবলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল, যুবলীগ নেতা সোহেল রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মৃদুল কান্তি দাস, হিমু আক্তার, আবুল কাশেম ও মন্টু মিয়া।
যুবলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু জানান, অমর একুশে বইমেলায় যুবলীগের একটি স্টল রয়েছে। সেখানে প্রতিদিনই যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক সন্ধ্যা সাড়ে ৬টায় এসে বসেন এবং রাত সাড়ে ৮টার দিকে বেরিয়ে যান। বাবলু জানান, ওই রাতে ওমর ফারুক রাত পৌনে ৯টার দিকে বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তার সাথে থাকা ৬ নেতাকর্মী আহত হন।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, তারা কয়েকজন রাত পৌনে ৯টার দিকে টিএসসি চত্বরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ করে ককটেল বিস্ফোরণের তারা কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.