টিকিট না করায় ট্রেনের টিটি কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণ
বাংলাদেশেরপত্র ডেস্ক: টিকিট না করায় চলন্ত ট্রেনেই এক নারী যাত্রীকে ধর্ষণ করেছেন কর্তব্যরত টিকিট চেকার (টিটি)। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। পরে ওই নারীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত টিটি রবি মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, উত্তরপ্রদেশের বরেলি থেকে জরুরি কাজে জয়পুর যাচ্ছিলেন ওই নারী। পথে রামপুর স্টেশনের কাছে তাদের কামরায় আসেন টিটি রবি। ওই নারীর কাছে টিকিট চান। কিন্তু টিকিট না থাকায় তাকে এসি কোচে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাকে ধর্ষণ করেন রবি।
পরে জয়পুর স্টেশনে পৌঁছে থানায় অভিযোগ দায়ের করেন ওই নারী। এরপরই টিকিট চেকার রবি মিনাকে গ্রেপ্তার করে পুলিশ।