Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন

পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ মে) বিকেলে ঘোষিত এই দলে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।

সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন লিটন। সেই সিরিজে তার নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জেতায়, ধারণা করা হচ্ছিল তাকে স্থায়ী অধিনায়ক করা হতে পারে। এবার সেটাই বাস্তবে রূপ নিয়েছে। পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গড়া এই দলে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন বাহিনীর যাত্রা শুরু হবে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে দলটি।

আরব আমিরাত ও পাকিস্তান সফরে বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.