Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

টেকনাফে পাঁচ হাজার পিস ইয়াবাসহ আটক ১

টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:
টেকনাফে পাচঁ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। আটককৃত পাচারকারীর নাম মো. সেলিম (২২) বলে জানা গেছে।
রবিবার রাত সাড়ে আটটায় টেকনাফ পৌর এলাকার কক্সবাজার- টেকনাফের প্রধান সড়ক হোটেল হিলটপের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্যমতে, রবিবার রাতে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়ক হোটেল হিলটপ এলাকা দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাবরাং মণ্ডল পাড়ার মো. ছিদ্দিকের ছেলে মো. সেলিম (২২) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ১৫ লাখ টাকা। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করবে বলে জানায় পুলিশ।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার সত্যতা নিশ্চিত করে বলেন, পাচঁ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়েছে এবং আটক ব্যক্তির স্বীকারোক্তিতে ইয়াবার মালিককে পলাতক আসামি করে মামলা দায়ের করা হবে।

Leave A Reply

Your email address will not be published.