Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ট্রাই ফাউন্ডেশন ঢাকার সহায়তায় কুড়িগ্রামের দরিদ্র অস্বচ্ছল ২শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

ট্রাই ফাউন্ডেশন ঢাকার সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম কুড়িগ্রাম এর উদ্যোগে কুড়িগ্রামের দরিদ্র অস্বচ্ছল ২শতাধিক শীতার্তদের মাঝে গরম কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম চত্বরে এসব কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, দর্শক ফোরামের যুগ্ম আহবায়ক জ্যোতি আহমদ, সংগঠক ইমতে আহসান শিলু, জুলিয়া জুলাকার নাইন, রুপম সাহা, গোলজার হোসেন, সনাতন রায়, ভুবন, মিমর প্রমূখ।
এ সময় কুড়িগ্রাম জেলা শহরের অপেক্ষাকৃত দরিদ্র এলাকাগুলো সহ ভাসমান অভাবী মানুষের মাঝে এসব কম্বল তুলে দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.