Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

Thakurgaon PIc১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের ১০ টাকা মূল্য কার্ডের মাধ্যমে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানে বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নীপেন্দ্র নাথ ঝা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি প্রমুখ।
রাজাগাঁও ইউনিয়নের হতদরিদ্র ৮শ ৩৫জনের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে ২ হাজার ৫৫০ কেজি চাল বিতরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.