Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ সুপারের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

জাকির হোসেন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে উন্মুক্ত জলাশয় টাঙ্গন সাগুনী নদীর ঘাটে বৃহষ্পতিবার সকাল ১০ টায় ২০০০ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মৎস্য অবমুক্ত করেন ঠাকুরগাওঁ জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আব্দুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহি , পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোকবুল হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকরামুল হক, মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ এবং পুলিশিং কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ কশিরুল আলম, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা মোঃ রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার তার বক্তব্যে মৎস্যজীবীদের উদ্দেশ্য বলেন, মা মাছ ধরা যাবে না বরং যে ভাবে মাছ সংরক্ষিত থাকবে সে ব্যবস্থা করতে হবে। এবং এ ব্যাপারে পুলিশসহ পুলিশিং কমিটি সার্বক্ষণিক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন।

Leave A Reply

Your email address will not be published.