Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ নির্বাচন কর্মকর্তা নিহত

thআ. আওয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় ২ জন নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার মুন্সির হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দারাজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিমল চন্দ্র রায় (৩৫) ও কালেশ্বর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজা বেগম (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট নামক স্থানে পঞ্চগড়গামী একটি নাইট কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই বিমল চন্দ্র রায় ও ফিরোজা বেগম নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।
স্থানীয়রা জানান, নিহত দুইজন ইউপি নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বালিয়া ইউনিয়নের বড়গ্রাম ভোট কেন্দ্রে যাচ্ছিলেন।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.